বাঙালনামাঃ চতুর্থ সংখ্যা
Posted by bangalnama on December 31, 2009
কৈফিয়ৎ
বছরের শেষটা এককথায় দারুণ-ই হলো, চির প্রতিদ্বন্দ্বীর গোলে দুবার বল ঠেলার মধুর প্রতিশোধকেই তো মধুরেণ সমাপয়েৎ বলে! তো, এই আনন্দমুখর সকালটিতে খবরের কাগজের খেলার পাতা ওল্টানো হয়ে গেলে সবচেয়ে সমীচীন হবে বাঙালনামার ওয়েবপেজটি ব্রাউজ করা- আর, আজকেই আমরা হাজির চতুর্থ সংখ্যা নিয়ে। বৃটিশ-ভারতে ঢাকা বেতারকেন্দ্রের প্রথম কর্মচারীদের একজনের সন্তান বিংশ শতাব্দীর শেষ চ্যাপ্টারে এসে কলকাতার মঞ্চে গাইলেন- ‘দেখবো তোমার অশ্রু দিয়ে কলকাতাটাই ঢাকা’। সুরের দেশভাগ হয় না, বরং সুর দিয়েই কখনও মুছিয়ে দেওয়া যায় কাঁটাতারের বেড়া, সীমান্তে বিএসএফ-বিডিআর, কনসুলেটে ভিসার হয়রানি। এপার বাংলা-ওপার বাংলার মধ্যে সেই গানের চরটির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন ঋতব্রত ঘোষ, এবারের প্রচ্ছদ নিবন্ধে। সঙ্গীতের পাশাপাশি সিনেমার আঙিনা – দুই প্রবাদপ্রতিম বাঙাল চিত্রপরিচালকের কাজ নিয়ে লেখা থাকলো। আর কালকের ডার্বি জয়ের আনন্দে আরেকটু বলবর্ধক হিসেবে জুটে গেল ষাটের দশকের ময়দান কাঁপানো ইস্টবেঙ্গল-অধিনায়ক সুকুমার সমাজপতির ইন্টারভিউটি। এর সঙ্গে রইলো নিয়মিত বিভাগগুলি। বাঙালপনার স্মৃতিচারণ, বাঙালের ডায়েরি; শুরু হলো আরেকটি ধারাবাহিক গল্প।
দেশভাগ ও দেশভাগ পরবর্তী উদ্বাস্তু মানুষের লড়াইয়ের ইতিহাস ধরে রাখতে বাঙালনামা নিজের প্রতিই দায়বদ্ধ, সেই দায়ভাগ থেকে মরিচঝাঁপি গণহত্যার উপর একটি বইকে আলোচনায় রাখা হলো। পাঠকের কাছে আশা জানানো হলো তাঁরাও খুঁজতে থাকবেন এই উপেক্ষিত, না-জেনে-ওঠা বর্বরতার কাহিনীগুলি। খুঁজে পেতে থাকবেন সমস্ত প্রতিকূলতা ও রাজনৈতিক-সামাজিক আক্রমণের মুখে দাঁড়িয়ে পূর্ববঙ্গ থেকে ভিটেমাটি হারিয়ে আসা নিরন্ন নিরাশ্রয় মানুষের বুকে বুকে ইতিহাস রচনার আলেখ্য।
***
সূচীপত্র
প্রচ্ছদনিবন্ধ
‘…..তারই কিছু রং’ – ঋতব্রত ঘোষ
সাক্ষাৎকার
‘খেলতে হলে প্রপার মোহনবাগান একাদশেই খেলবো, ওদের জুনিয়র টিমের
হয়ে নয়’ – অনির্বাণ দাশগুপ্তর সাথে আলাপচারিতায় সুকুমার সমাজপতি
সিনেমা
দ্বান্দ্বিকতার রূপরেখাঃ সত্যজিৎ রায়ের ‘ক্যালকাটা ট্রিলজি’ এবং
সমকালীন নীতি ও মূল্যবোধ – দিব্যকুসুম রায়
বিমল চিত্র-কথা – ইন্দ্রনাথ মুখার্জী
প্রচ্ছদ: অভীক্স
৩১শে ডিসেম্বর, ২০০৯
ধারাবাহিকঃ বাঙালের ডায়েরি
বাঙালবৃত্তান্ত – রঞ্জন রায়
সেই সময়ের গল্প – সন্তোষ কুমার রায়
ধারাবাহিকঃ গল্প
জীবন তরীর সফর – অরুণাভ দে
বইপত্র
মরিচঝাঁপি ছিন্ন দেশ, ছিন্ন ইতিহাসঃ একটি প্রিভিউ
নীরবতার সংলাপ – অমিয় চৌধুরী



বৃষ্টি said
২০০৯ এর শেষ আর ২০১০ শুরুর ফাঁক গলিয়ে বাঙ্গালনামার ৪র্থ সংখ্যা নেমে গেল!
এই ওয়েবম্যাগ সাঁই সাঁই করে এগিয়ে যাক, এই শুভ কামনা নিয়ে ২০১০ কে সুস্বাগত জানাই!
আর একবার, আবার বলি,এসো বাহে কুন্ঠে সবাই ঃ)
বৃষ্টি said
চতুর্থ সংখ্যা বাঙ্গালনামায় আমোদিনীর হেঁশেল’মিস’করছি।
সেই সাথে বাসু আচার্য্য আর সোমনাথ রায়ের লেখাও।